তামেংলঙে গুলিতে নাগা যুবকের মৃত্যু, কুকি বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযোগ
কেএ লস্কর, জিরিবাম। বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জেরে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুরের তামেংলঙ জেলার তামেই সাব-ডিভিশন। সোমবার দুপুরে সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে ১৮ বছরের এক নাগা যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত যুবকের নাম এনকে উইপেনবৌ। তিনি তামেই সাব-ডিভিশনের আপার তাকাউ গ্রামের বাসিন্দা এবং এনকে মাইহিনলাকবৌয়ের ছেলে। পরিবারের…
