বদরপুরঘাট কালাইরবন্দ সিনিয়র বেসিক স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন, ফের সভাপতি নীহাররঞ্জন

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : কাছাড় জেলার বদরপুরঘাট কালাইরবন্দ সিনিয়র বেসিক স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন করা হয়েছে। বুধবার প্রাক্তন শিক্ষক মুস্তফা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নতুন পরিচালন সমিতির সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুদৃঢ়করণ এবং অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়ের অগ্রগতির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্ব_____

এদিনের সভায় নীহাররঞ্জন নাথকে পুনরায় পরিচালন সমিতির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অরূপা ঘোষ। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না বেগম চৌধুরী। পরিচালন সমিতির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষক বিকাশ রঞ্জন পাল, বর্ষীয়ান নাগরিক ইবামা পিসাক সিনহা এবং ওয়ার্ড কমিশনার সিতাংশু রায়। এছাড়াও সদস্য হিসেবে সুজিত মালাকার, আলতাফ হোসেন মজুমদার, দিপা দাস, মনোরমা সিনহা, রুমা মালাকার, কবির হুসেন, শুভন নাথ, নাজিম উদ্দিন, রাজদীপ মালাকার, ঝুমা দাস, অঞ্জলি দে এবং তাপসী মালাকারকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের পরিচালন সমিতির পুনর্গঠনের মধ্য দিয়ে শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি নীহাররঞ্জন নাথ বলেন, “বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এই দায়িত্ব নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

সভায় উপস্থিত অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা নতুন পরিচালন সমিতির সদস্যদের শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিনের সভার মধ্য দিয়ে বদরপুরঘাট কালাইরবন্দ সিনিয়র বেসিক স্কুলের পরিচালন সমিতির নতুন কার্যক্রমের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *