জেলা কমিশনারের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবির অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নগাঁও জেলার জেলা কমিশনার অরণ্যক শইকিয়ার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি সাইবার চক্র।

বিষয়টি নজরে আসার পর প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অর্থ চাওয়া হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করা হয়েছে।

এই ঘটনায় নগাঁও জেলা কমিশনার অরণ্যক শইকিয়া ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভুয়া অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *