Headlines

চার কৃতী পড়ুয়াকে সংবর্ধনা শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের, কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৮ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় অম্বিকাপট্টি অবস্থিত প্রার্থনাগৃহে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায় অনুষ্ঠান নিশ্ছিদ্র ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচনায় সংস্থার সভাপতি চম্পালাল রায় প্রদীপ প্রজ্বলন করে এবং কবিগুরুর সন্ধ্যারতি প্রদর্শনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান উদ্বোধন করেন। দিব্যত্রয়ীর অনুধ্যানে পরিচালিত অনুষ্ঠানে উপস্থিতরা নির্মল আচার-আচরণে শ্রদ্ধা নিবেদন করেন।…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে হুঁশিয়ারি

১৮ মে : ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে ইরান। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নাও। নাহলে তাদের আর কোনো কিছু্ই থাকবে না।’ আর ইরান বলছে নতুন করে কোনও সামরিক আগ্রাসন বা উসকানিমূলক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে “বিধ্বংসী ও মারাত্মক” পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানকে…

Read More

দ্য লিটল ট্রি হাউস দু’দিনব্যাপী দাবা প্রতিযোগিতা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৮ মে : দ্য লিটল ট্রি হাউস দাবা একাডেমি ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার শিলচরে শুরু হওয়া দু’দিনব্যাপী ওপেন দাবা প্রতিযোগিতা রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাকাডেমির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় নানা বয়সের প্রায় ৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুষ্ঠু ও নিয়ম মেনে পরিচালনার জন্য অভিজ্ঞ…

Read More

উধারবন্দে ক্যান্সার আক্রান্ত তরুণকে বাঁচাতে মায়ের করুণ আর্তনাদ

বরাক তরঙ্গ, ১৮ মে : মাত্র ৩২ বছর বয়সী এক তরুণী ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাঁকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তাঁর মা। পারিবারিক আর্থিক অবস্থা চরম সঙ্কটে। সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার কোনও টাকা নেই। উধারবন্দ বিধানসভার রংপুর আঙ্গারজুর এলাকার বাসিন্দা প্রমীলা চৌধুরী জানান, তাঁর মেয়ে ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর পরিবারের সদস্যরা…

Read More

অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট, কনটেন্ট ক্রিয়েটার আটক

বরাক তরঙ্গ, ১৮ মে : সামাজিক মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সম্বলিত ভিডিও পোস্ট করার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটারকে আটক করেছে শান্তির বাজার থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শান্তির বাজারের গঞ্জের টিলা এলাকার বাসিন্দা শিপুল মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে…

Read More

ধলাইয়ে ‘মাতৃভূমি’-র উদ্যোগে ১৫ দিনের ফুটবল কোচিং ক্যাম্প শুরু

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৮ মে : ধলাইয়ের অন্যতম সক্রিয় ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “মাতৃভূমি”-র উদ্যোগে এবং প্লেয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, শিলচরের সহযোগিতায় শনিবার ধলাই বিএনএমপি স্কুল মাঠে শুরু হলো পনেরো দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ ফুটবল কোচিং ক্যাম্প। এলাকার কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ জীবনধারার বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই প্রশিক্ষণ…

Read More

৩ কোটি টাকার বান্ডিল সাজিয়ে রিল ভিডিও, কনস্টেবল-স্ত্রীসহ গ্রেফতার ৫

বরাক তরঙ্গ, ১৮ মে : টাকার বান্ডিল সামনে রেখে রিল বানিয়ে বিপাকে পড়লেন এক মহিলা পুলিশকর্মী। ঘটনাটি ত্রিপুরার ধলাই জেলার। জানা যায়, সালেমা থানায় কর্মরত নন্দারানি দেববর্মা বাড়িতে রাখা বিপুল অঙ্কের টাকার বান্ডিল সাজিয়ে একটি রিল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসতেই…

Read More

এশিয়ায় প্রথম! সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত মোদি

১৮ মে : আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের একবার ভারতের জয়জয়কার। এক অনন্য ও বিরল সম্মানের অধিকারী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুইডেনে পা রাখতেই তাঁকে ভূষিত করা হলো সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’ এ। ১৭৪৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক সম্মান এর আগে এশিয়ার কোনও রাষ্ট্রনেতা পাননি। ফলে প্রথম এশীয়…

Read More

দেশজুড়ে আবারও লকডাউন কিরেণ রিজিজুর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৭ মে : সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা দেশজুড়ে ফের লকডাউন জারি হতে পারে বিজেপি সাংসদ কিরেণ রিজিজুর এমন এক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও জল্পনা। সম্প্রতি ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যায়, তিনি দেশবাসীকে সম্ভাব্য লকডাউনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ভাইরাল হওয়া ওই বার্তায় উল্লেখ করা…

Read More

সাহিত্য-সংস্কৃতির আবহে উন্মোচিত হলো ‘প্রতাপ’-এর ১৯তম মুদ্রিত সংখ্যা।

বরাক তরঙ্গ, ১৭ মে : ভাষা শহিদদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে, সাহিত্য ও সংস্কৃতির সৌরভে মুখর হয়ে উঠল শিলচরের আশ্রম রোড। কবিতা, গান, আবৃত্তি ও সাহিত্যচর্চার আবেগঘন পরিবেশে উন্মোচিত হলো সমাজ ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘প্রতাপ’-এর ১৯তম মুদ্রিত সংখ্যা। নবীন ও প্রবীণ সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন যেন বরাক উপত্যকার সাহিত্যচর্চার এক উজ্জ্বল…

Read More