দেশজুড়ে আবারও লকডাউন কিরেণ রিজিজুর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা দেশজুড়ে ফের লকডাউন জারি হতে পারে বিজেপি সাংসদ কিরেণ রিজিজুর এমন এক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও জল্পনা। সম্প্রতি ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যায়, তিনি দেশবাসীকে সম্ভাব্য লকডাউনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ভাইরাল হওয়া ওই বার্তায় উল্লেখ করা হয়েছে প্রত্যেক ভারতীয়কে আসন্ন লকডাউন-এর কারণে প্রস্তুত থাকতে হবে। এটিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, যেকোনও সময় জারি হতে পারে লকডাউন

এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও উদ্বেগ। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি আবারও দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে? যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন করে কোনও লকডাউন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *