পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর:’গুয়াহাটির প্রবীণ সাংবাদিক গীতার্থ পাঠক প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য মনোনীত হওয়ায় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের এফিলিয়েটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ডঃ হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে বলেন যে আসাম থেকে পাঠক প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় এই অঞ্চলের সাংবাদিকদের সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি দেওয়া সহ সময়ে সময়ে সাংবাদিকদের উপর সংঘটিত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে পাঠক জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের উপদেষ্টা এবং ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি।



