উধারবন্দে ক্যান্সার আক্রান্ত তরুণকে বাঁচাতে মায়ের করুণ আর্তনাদ

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : মাত্র ৩২ বছর বয়সী এক তরুণী ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাঁকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তাঁর মা। পারিবারিক আর্থিক অবস্থা চরম সঙ্কটে। সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার কোনও টাকা নেই। উধারবন্দ বিধানসভার রংপুর আঙ্গারজুর এলাকার বাসিন্দা প্রমীলা চৌধুরী জানান, তাঁর মেয়ে ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর পরিবারের সদস্যরা যা সামর্থ্য ছিল সবই চিকিৎসায় ব্যয় করে ফেলেছেন। বর্তমানে হাতে একটি টাকাও নেই।

প্রমীলা চৌধুরীর বলেন, “আমার মেয়ের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ের তিনটি ছোট সন্তান রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র ৭ মাস। তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করুন।”

তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার জন্য স্ক্যানার (QR কোড) দেওয়া হয়েছে। সমর্থ অনুযায়ী সাহায্য করার অনুরোধ জানিয়েছেন তিনি। যদি কারও সন্দেহ হয়, তাহলে ফোন নম্বরে যোগাযোগ করেও খোঁজ নিতে পারবেন বলে জানিয়েছেন মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *