বঙাইগাঁওয়ের যোগীঘোপায় চলন্ত ট্রেন থেকে কামাখ্যা দর্শনার্থীকে ফেলে দিল দুর্বৃত্তরা
বরাক তরঙ্গ, ২৭ জুন : বঙাইগাঁও জেলার যোগীঘোপায় এক চাঞ্চল্যকর ঘটনায় চলন্ত ট্রেন থেকে এক বহিরাজ্যের যাত্রীকে জোর করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যাত্রীর নাম বিকি শর্মা। তিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। জানা গেছে, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দির…
