বরাক তরঙ্গ, ২৭ জুন : রাজ্যে ফের শুরু হল মুন্নাভাইদের ধরপাকড়। কাছাড়ের পর এবার সোণারিতে দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন টাউকাক চা- বাগানে কর্মরত অরিন্দম গাঙ্গুলি এবং মঞ্জুশ্রী চা-বাগানের বেণু চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চার বছর ধরে তাঁরা সংশ্লিষ্ট দুই চা-বাগানে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁদের সোণারি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কীভাবে দীর্ঘদিন ধরে তাঁরা চিকিৎসার কাজ চালিয়ে গিয়েছিলেন এবং তাঁদের নিয়োগের নেপথ্যে কারা জড়িত।
উল্লেখ্য, ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সোণারিতে এই অভিযানে দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।




