ব্রহ্মপুত্রে মরণঝাঁপ যুবকের, উদ্ধার দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : গুয়াহাটির চন্দ্রপুরের খাংকর এলাকায় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের পরিচয় বিরকুচির বাসিন্দা কৌশিক মেধি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।

ঘটনার খবর পেয়ে এসডিআরএফ (SDRF)-এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নদী থেকে যুবকের দেহ উদ্ধার করে। তবে কী কারণে ওই যুবক ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে প্রাগজ্যোতিষপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *