পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার দুই যুবকের মৃতদেহ
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমের তেজপুরের নিজ হলেশ্বর এলাকায় মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনায় পুকুরে ভাসমান অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় পলক গগৈ এবং তপন দাস বলে জানা গেছে। তাঁদের দু’জনেরই বাড়ি তেজপুরের বরুয়া চুবুরি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পুকুরে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ…
