অনুমতি ছাড়া নির্মিত তিনটি পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হল
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : আইজলের চাউনপুই ভেং এলাকায় অনুমতি ছাড়া নির্মিত তিনটি পরিবারের বসতঘর সোমবার সিনিয়র সিভিল জজের নির্দেশ এবং পুলিশের নিরাপত্তার মধ্যে উচ্ছেদ করা হয়েছে। চাউনপুই লোকাল কাউন্সিলের চেয়ারপার্সন এইচ. লালরিনকিমি জানান, পরিস্থিতি যাতে এই পর্যায়ে না পৌঁছায়, সে জন্য চাউনপুই জয়েন্ট কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছিল। অবৈধভাবে ঘর নির্মাণকারীদের বারবার বিষয়টি সমাধানের আহ্বান…
