পাসপোর্ট ছাড়াই সাত মাস ধরে ভারতে ঘোরাফেরা! নেপালে পালানোর সময় ধরা পড়লেন মার্কিন নাগরিক

Spread the news

১৪ জুলাই: পাসপোর্ট ছাড়াই টানা প্রায় সাত মাস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডন ব্রাউন (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করে সশস্ত্র সীমা বল (এসএসবি)। বৈধ পাসপোর্ট দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জর্ডন দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রাক্তন নৌসেনা কর্মকর্তা। তিনি জানান, পর্যটক ভিসায় থাইল্যান্ডে যাওয়ার পর তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। এরপরও তিনি বিভিন্ন উপায়ে যাতায়াত চালিয়ে যান। তাঁর দাবি, থাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কায় পৌঁছে সেখান থেকে জাহাজে করে গত বছরের ২ নভেম্বর গোয়ায় আসেন। পরে গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে পৌঁছান এবং সেখান থেকে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

তল্লাশিতে জর্ডনের কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তবে তাঁর কাছে কোনও পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও বৈধ ভ্রমণ সংক্রান্ত নথি পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় জর্ডন একাধিকবার নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। তাঁর ভারতে প্রবেশ, অবস্থান এবং গত সাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *