শিলচরের সমর্পিতা ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ, মিঠুন চক্রবর্তীর হাত থেকে ট্রফি গ্রহণ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচরের সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা সমর্পিতা চৌধুরী পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘তারা বাংলা’র ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ হয়ে শিলচরের মুখ উজ্জ্বল করেছেন। তিনি শিলচরের বাসিন্দা মৃদুল চৌধুরী ও স্মৃতি চৌধুরীর কন্যা। সমর্পিতা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি একজন সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্যেই…
