সঞ্জীব রায়ের নেতৃত্বে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ
বরাক তরঙ্গ, ১৯ জুলাই: লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর ২০২৬-২৭ লায়নিস্টিক বর্ষের ইনস্টলেশন ও ইনডাকশন অনুষ্ঠান রবিবার শিলচরের রাজীব ভবনের কনফারেন্স হলে মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্জীব রায় ক্লাবের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় জগদেশ্বরী শিকদার উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন এবং মাস্টার আয়ুষ দে গিটারে সুরেলা পরিবেশনা উপস্থাপন করেন।…
