কাল থেকে শিলচরে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : শিলচরের তুলাপট্টি এলাকার শ্রী শ্যামসুন্দর জিউর মন্দিরে আগামী ২০ ও ২১ এপ্রিল (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ধর্মীয় আসর শুরু হবে। শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন করবেন কলকাতার (শ্রীগৌরাঙ্গ মন্দির, শ্রীভূমি) গুরুদেব প্রভুপাদ নারাজ কিশোর গোস্বামীর সহধর্মিনী গুরুমাতা উমা গোস্বামী। আয়োজকদের পক্ষ থেকে সকল ভগবৎভক্তদের অনুষ্ঠানে উপস্থিত থেকে পারমার্থিক আনন্দ উপভোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *