সম্প্রীতির বার্তা নিয়ে ষষ্ঠীর রাতে উদ্বোধন ঝালুপাড়া দুর্গাপূজা মণ্ডপের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে ঝালুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবকে সর্বজনীন করে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
শুক্রবার ষষ্ঠীর রাতে ফিতে কেটে ঝালুপাড়া দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কাউন্সিলর সুমনা দাস, পূজা কমিটির সভাপতি সুজন দত্ত-সহ এলাকার প্রবীণ নাগরিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে পূজার আয়োজন ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, সুষ্ঠু ও সফল করে তুলতে তাঁরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মণ্ডপ উদ্বোধন উপলক্ষে স্থানীয় মহিলা শিল্পীরা ‘মা দুর্গা তুমি কি মণ্ডপে’ শীর্ষক একটি নাটক পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের নজর কাড়ে। এরপর অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, অতিথি বরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *