দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
বরাক তরঙ্গ, ২০ জুলাই : ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত হাতিখালির মাতলাংপাই এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার রাতে দুই যুবক একটি বাইকে করে হাতিখালি থেকে লামডিংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাইকটি ২৭ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।…
