১৬ অক্টোবর : নোটিশ পেয়েও দমেননি CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ‘তেরঙ্গা’ কর্মসূচির জন্য বাড়ি থেকে বের হতেই আটক দীপকে। অভিযোগ, CJP নেতাকে জোর করে গাড়িতে তোলে পুলিশ। পাশাপাশি মান্ডি হাউসের কাছ থেকে AISA নেত্রী নেহা বোরাকেও আটক করল পুলিশ। সেখানে আইসার প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
ঘণ্টাখানেক আগে অনীশ গায়কোয়ান্ডোর করোল বাগের বাড়িতে গিয়েই কর্মসূচি বাতিলের জন্য CJP দলের প্রতিষ্ঠাতা দীপকেকে নোটিস ধরিয়েছিল পুলিশ। তাতে অভিযোগ জানানো আনা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় হিংসায় উস্কানি দিচ্ছেন অভিজিৎ দীপকে। তাঁকে কর্মসূচি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়।

পুলিশের বক্তব্য, সেন্ট্রাল পার্ক কোনও বিক্ষোভ দেখানোর জায়গা নয়। কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। ফলে নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল।
পুলিশের নোটিশ পেলেও কর্মসূচি বাতিল না করে নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হন, সিজেপি নেতা অভিজিৎ দীপকে। তাঁর বাড়ির বাইরে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশের বড় বাহিনী। ৩১ বছর বয়সি এই তরুণ বাড়ি থেকে বের হতেই তাঁকে ঘিরে ধরেন পুলিশকর্মীরা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।



