দুর্ঘটনায় হিন্দি শিক্ষিকার অকাল মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২০ জুলাই : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা প্রাণ হারালেন। রবিবার রাতে এ দুর্ঘটনায় সরকারি মুআলথুয়াম নর্থ হাইস্কুলের হিন্দি শিক্ষিকা জোমুয়ানসাঙ্গি (৪৫) মৃত্যু ঘটে। তিনি স্বামী লালরোতলুয়াঙ্গা হ্নামতের স্ত্রী। রাত প্রায় ৮টার দিকে লুংলেই জেলার মাউসেন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় তাঁর স্বামী লালরোতলুয়াঙ্গা হ্নামতে এবং তাঁদের দুই সন্তান অল্প আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, পরিবারটি লুংলেই থেকে মুআলথুয়াম নর্থের উদ্দেশে গাড়িতে রওনা হয়েছিল। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে তাঁদের মেয়ে সড়কে বেরিয়ে এসে বিষয়টি অন্যদের জানালে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে।

পরিবারটি লুংলেইয়ে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে মাউসেন, হাউলাওং এবং মুআলথুয়াম নর্থ এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *