বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি; কাছাড় প্রশাসনের সর্বাত্মক বন্যা সতর্কতা জারি
বরাক তরঙ্গ, ২০ জুলাই : ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন অসমের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গত কয়েক ঘণ্টা ধরে কাছাড় জেলায় অব্যাহত বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় কাছাড় জেলা প্রশাসন একটি বিস্তৃত জনসচেতনতামূলক সতর্কতা জারি করে জেলার…
