নাচ-গান-নাটকে মুখর রবীন্দ্র সন্ধ্যা, ‘ছুটি’ নাটকে মুগ্ধ পাথারকান্দিবাসী

বরাক তরঙ্গ, ১২ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পাথারকান্দির অগ্রণী সাংস্কৃতিক সংস্থা চতুরঙ্গের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে আয়োজিত ‘রবীন্দ্র সন্ধ্যা’ মন জয় করে উপস্থিত দর্শকদের। শনিবার সকালে স্থানীয় রবীন্দ্রভবনে কবিগুরুর স্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্য-সদস্যারা। পরে বিকেল সাড়ে…

Read More

শপথ গ্রহণের দিনে আবেগাপ্লুত হিমন্ত, বাবাকে স্মরণ

গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল। গুয়াহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের…

Read More

বাবার শপথ গ্রহণে আবেগঘন নন্দিল বিশ্ব শর্মা

“বাবা অনেক কষ্ট করেছেন, অসমের মানুষের জন্য আরও ভালো কাজ করুন” গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি গৌরবময় ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল। গৌহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী…

Read More

টুকেরগ্রাম বিওপি রোডে নতুন বস্তীর দিকের ফুট ব্রিজে সব ধরণের চলাচল বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ মে : পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, নতুন বস্তি থেকে টুকেরগ্রাম বিওপি অভিমুখী সড়কের উপর অবস্থিত ফুট ব্রিজটি সব ধরণের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিদ্যমান ফুট ব্রিজটির মাঝের অংশে হঠাৎ ধস দেখা দেওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে এই…

Read More

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক সহ বার্ষিক পরীক্ষায় কৃতী বিদ্যার্থীর সংবর্ধনা সরস্বতী বিদ্যানিকেতনের

বরাক তরঙ্গ, ১২ মে : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক সহ অঙ্কুর থেকে নবম শ্রেণির কৃতী বিদ্যার্থীর সংবর্ধনা জ্ঞাপন করলো সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করে কৃতীদের সম্মাননা প্রদান করা হয়। প্রসঙ্গত, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ এবং বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় অঙ্কুর থেকে নবম শ্রেণির প্রথম…

Read More

ধর্মনগরে বামপন্থী পাঁচ গণসংগঠনের যৌথ বিক্ষোভ মিছিল

বরাক তরঙ্গ, ১২ মে : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের আহ্বানে ‘জাতীয় দাবি দিবস’ পালন উপলক্ষে মঙ্গলবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বামপন্থী পাঁচটি গণসংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা…

Read More

রেকর্ড পতন টাকার দামে

১২ মে : স্টক মার্কেটে ধাক্কার সঙ্গেই বড় ধাক্কা টাকার দামেও। মঙ্গলবার রেকর্ড পতন দেখা গিয়েছে টাকার দামে। ডলারের তুলনায় ৩৫ পয়সা পড়ে গিয়েছে ভারতীয় মুদ্রার দাম। পশ্চিম এশিয়ায় অশান্তির ঝুঁকি বেড়ে যাওয়ায়, তেলের দামও বেড়েছে। ফলে তেল আমদানির উপর নির্ভরশীল ভারতীয় অর্থনীতির উপর চাপ আরও বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। PTI সূত্রে খবর, ইন্টারব্যাঙ্ক…

Read More

সেতু ভেঙে খালে পড়ল পণ্যবাহী ট্রাক

বরাক তরঙ্গ, ১২ মে : মিজোরামের বিলখাওথলি ও চাউনপুই এলাকার মধ্যবর্তী চেপটে সেতুতে মঙ্গলবার একটি দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একাংশে সজোরে ধাক্কা মারলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এতে সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সেতু…

Read More

উনিশের চেতনা নিয়ে ইউকেপি স্কুলে আলোচনা সভা খোঁজের

বরাক তরঙ্গ, ১২ মে : উনিশে মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে মঙ্গলবার খোঁজ শিলচরের উদ্যোগে ইউকেপি স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১৯ মে-র ঐতিহাসিক তাৎপর্য ও ভাষা আন্দোলনের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ পরিতুষ চন্দ্র…

Read More

সবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত কাঁঠালতলি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ মে : উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত সবাহি মক্তব ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দের জোয়ার বইছে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি অঞ্চলে। বিভিন্ন সবাহি মক্তবের ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন গৌরব এনে দিয়েছে। বিশেষ করে কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন বাঘন পরীক্ষা…

Read More