পিএনসি, পিএনসি।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : হাইলাকান্দি শহরের সুপরিচিত নাগরিক আশিসকুমার দে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬৭ বছর। কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে বেশ কয়েক মাস আগে তিনি চিকিৎসার জন্য সেখানে মেয়ের বাড়িতে গিয়েছিলেন।
আসাম রাজ্য বিদ্যুৎ পর্ষদের একজন কর্মী হিসেবে আশিসবাবু ৭ বছর আগে চাকরি থেকে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা এবং ভ্রাতা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। অত্যন্ত পরোপকারী আশিসবাবুর মৃত্যু সংবাদ হাইলাকানদিতে এসে পৌঁছালে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তাঁর বাবা অবসরপ্রাপ্ত বিদ্যালয় সমূহের ডিআই অনিল কুমার দে এবং মাতা মুকুলরানি দে অনেক বছর আগেই মারা যান।



