‘ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়’ আখ্যা, শিলচর ও শ্রীভূমিতে এআইডিএসও-র বিজয় মিছিল

বরাক তরঙ্গ, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের ‘ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করে রবিবার শিলচর ও শ্রীভূমিতে বিজয় মিছিলের আয়োজন করে এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দীর্ঘদিনের ছাত্র-যুব আন্দোলনের ফল। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিলুপ্তি, জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রত্যাহার, প্রশ্নপত্র ফাঁসের স্থায়ী সমাধান, সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা এবং আন্দোলনকারীদের…

Read More

শিলচর বাইপাসে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, সন্দেহ ‘হিট অ্যান্ড রান’

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরের ঘুংগুর বাইপাসে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে পড়ে রয়েছে তার বাইকও। জানা গেছে, নিহত যুবক শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার শিবটিলা গ্রামের বুদ্ধ ধর। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাস্তার ওপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত ট্রাফিক বিভাগ ও পুলিশকে খবর দেন।…

Read More

কাটিগড়ায় আত্মনির্ভরতার নতুন দিশাএবার লিখিত প্রশিক্ষণ দেবে ‘বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউট’

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কাটিগড়ার শিক্ষিত যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল বিরাজ রাইজিং এসোসিয়েশন। দীর্ঘ প্রায় এক দশকের পথচলায় এই সংস্থার প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই ৩৮ জন যুবক-যুবতী ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং কমান্ডো বাহিনীর মতো বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন। এবার সেই…

Read More

ছাত্র ও জনগণকে অভিনন্দন জানিয়ে গুয়াহাটিতে বিজয় মিছিল এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ছাত্রছাত্রীদের কিছু দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিতে বাধ্য হওয়ায় ছাত্র ও জনগণকে অভিনন্দন জানিয়ে এআইডিএসও গুয়াহাটিতে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। রবিবার সংগঠনের অসম রাজ্য কাউন্সিলের উলুবাড়িস্থিত কার্যালয় থেকে দুপুর একটায় মিছিল বের হয়ে জিএস রোড ধরে কিছুদূর এগিয়ে ফের কার্যালয়ে ফিরে আসে। এই…

Read More

শ্রীভূমির সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, প্রয়াত নাট্যব্যক্তিত্ব রঞ্জিতকুমার

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শ্রীভূমির সাংস্কৃতিক জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জেলার সুপরিচিত নাট্যব্যক্তিত্ব, সমাজসেবী ও প্রাক্তন সরকারি কর্মচারী রঞ্জিত কুমার রায় রবিবার সকালে রায়নগরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর প্রয়াণে নাট্যজগতের পাশাপাশি জেলার সাংস্কৃতিক, সামাজিক ও শুভানুধ্যায়ী মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত ও…

Read More

গোলাঘাট হাসপাতাল থেকে ৩ হাজতির পলায়ন, কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআই-সহ ৩ জন গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : গোলাঘাটের শহীদ কুশল কোঁওর চিকিৎসালয় থেকে তিন হাজতির পলায়নের ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে এক সাব-ইনস্পেক্টর (এসআই) এবং দুই গৃহরক্ষী জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এসআই বীরেন্দ্র বরা, গৃহরক্ষী জওয়ান ডিকু শইকিয়া এবং কৃষ্ণকান্ত দাস। অভিযোগ, তাঁদের অবহেলার সুযোগ নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যায়…

Read More

উধারবন্দ পানগ্রামে রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে হত চার শ্রমিক

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : উধারবন্দ পানগ্রামে রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আপ্পু বরাইক (৩২), কিরণ মুন্ডা (২৮), শ্যামল গৌড় এবং সাগর নাথ। পুলিশ…

Read More

ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেসে আমন্ত্রিত পার্থঙ্কর চৌধুরী

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেস ২০২৬-এ আমন্ত্রিত বক্তা হিসেবে যোগ দিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। গত ২০ থেকে ২৬ জুলাই হায়দরাবাদের আইসিআরএসএটিতে আয়োজিত হয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি অধিবেশনে তিনি “জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান: জলবায়ু-সহনশীল উত্তর-পূর্ব ভারত গঠনের সোপান” শীর্ষক বক্তৃতা প্রদান…

Read More

প্রলংকরী বন্যায় মৃত্যু ঘটা ব্যক্তিদের স্মরণে শোক

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : অসমের প্রলংকরী বন্যায় মৃত্যু ঘটা ব্যক্তিদের স্মরণে শোক বেদি নির্মাণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এআইডিএসও এবং এআইডিওয়াইও এর গুয়াহাটি জেলা কমিটির পক্ষ থেকে। গুয়াহাটির ভলবো পয়েন্টে উভয় সংগঠনের সদস্য সদস্যরা সমবেত হয়ে শোক বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এআইডিএসও’র গুয়াহাটি জেলা কমিটির সম্পাদক সিমি গগৈর পরিচালনায় অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে…

Read More

শিলচরে ই-রিকশা চালককে মারধরের ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে এক ই-রিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত চালক কৃষ্ণ কুশমেটের পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে ঘুংগুর ভ্যাটেনারি বাজার সংলগ্ন ইউনানি হাসপাতালের গলিতে এই ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় থাকা একটি গর্তে ই-রিকশার চাকা আটকে জল ছিটকে পড়ার…

Read More