কারখানায় বিস্ফোরণ: নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস গোয়ালার
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে অবস্থিত কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত তিন শ্রমিকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান বিধায়ক রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশে সোমবার বিধায়ক গোয়ালা নিহত তিন শ্রমিক কিরণ মুণ্ডা, অপু বড়াইক ও শ্যামল গোড়ের পরিবারের খোঁজখবর…
