বড়খলায় পুলিশের জালে তিন মাদক পাচারকারী, উদ্ধার হেরোইন

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কাছাড় জেলার বড়খলা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মঙ্গলবার বড়খলার বালাছড়া টোলগেট এলাকা থেকে একটি বাইক তিনজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৩২ কৌটা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বড়খলা থানার…

Read More

উজানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ডিব্রুগড়ে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। তিন দিনের উত্তর-পূর্ব ভারত সফরের অংশ হিসেবে তাঁর এই সফরকে বন্যা পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় মন্ত্রীকে…

Read More

মাধবচন্দ্র দাস কলেজে এডুকেয়ার ক্লাবের সভা

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : মাধবচন্দ্র দাস কলেজের এডুকেয়ার ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রফেসর-ইন-চার্জ ও কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর। সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন জানানো হয়। এরপর ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে…

Read More

শিবসাগরের বন্যাত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বন্যার কারণে আশ্রয় শিবিরে থাকা শিবসাগরের দুর্গত মানুষের সঙ্গে মঙ্গলবার দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিবসাগরের পলাশনিতে অবস্থিত অসম এনার্জি ইনস্টিটিউটের আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বন্যায় প্রাণ হারানো শিবসাগরের ১০ জনের পরিবারের প্রতিও সমবেদনা…

Read More

পূর্ত সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ মোহনপুরের ডেফলিপার গ্রামের বাসিন্দারা

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : সোনাই বিধানসভার অন্তর্গত দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডের ডেফলিপার গ্রামের পূর্ত বিভাগের একটি সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমের সামনে রাস্তার করুণ চিত্র তুলে ধরে অবিলম্বে সংস্কারের দাবি জানান তাঁরা।গ্রামবাসীদের অভিযোগ, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী…

Read More

অসুস্থ সিদ্দেক আহমদের খোঁজে বাড়িতে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট: দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মঙ্গলবার এক আবেগঘন ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও মতপার্থক্য ভুলে গুরুতর অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান নেতা সিদ্দেক আহমদের খোঁজ নিতে তাঁর বাড়িতে পৌঁছান প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। জানা গেছে, বর্তমানে অসুস্থতার কারণে নিজ…

Read More

শ্রীকোণা আইটিআই-এর কর্মী সুনীলচন্দ্র দেবের অবসর, সহকর্মীদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শ্রীকোণা আইটিআই-এর দীর্ঘদিনের কর্মী ও সমাজকর্মী সুনীলচন্দ্র দেব গত ৩১ জুলাই চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। টানা ৩২ বছর ৪ মাস ৬ দিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর তাঁর বিদায় উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বানেশ বরোর উপস্থিতিতে সুনীলচন্দ্র দেবকে উত্তরীয় পরিয়ে, ফুলের…

Read More

কাল থেকে ভাঙার কাজ শুরু, মেহেরপুর মেডিক্যাল রোড চার লেনে উন্নীতকরণে প্রশাসনের মাইকিং

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শিলচরের মেহেরপুর মেডিক্যাল কলেজ সড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ আরও জোরদার করেছে প্রশাসন। আগামীকাল ৫ আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বীরবল বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক…

Read More

কাটলিছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : হাইলাকান্দির কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া এলাকায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট গভীর রাতে অলইছড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে…

Read More

শিলচরে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, সদর পুলিশের ভূয়সী প্রশংসা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শিলচরে চুরি হওয়া দু’টি বাইক উদ্ধার করেছে সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক দু’টি মঙ্গলবার বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কয়েক দিন আগে শিলচরের দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে দু’টি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর বাইকের মালিকরা শিলচর…

Read More