বড়খলায় পুলিশের জালে তিন মাদক পাচারকারী, উদ্ধার হেরোইন

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কাছাড় জেলার বড়খলা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। মঙ্গলবার বড়খলার বালাছড়া টোলগেট এলাকা থেকে একটি বাইক তিনজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৩২ কৌটা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বড়খলা থানার ওসি কুলিন্দ্রকুমার হুজুরির নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইকও। আটক ব্যক্তিদের পরিচয় কনটোজম নাগাতইবা ও পিটার মিতাই, উভয়ের বাড়ি মণিপুরের জিরিবাম জেলায়। অপর অভিযুক্ত প্রসেনজিৎ নাথ শিলচরের মালুগ্রাম এলাকার বাসিন্দা।

ঘটনার পর বড়খলা থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযানে সাব-ইন্সপেক্টর সৌরব বরদলৈসহ বড়খলা থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *