Headlines

মদ্যপান ক্রিকেটের অঙ্গ: খোলামেলা বেন স্টোকস

৫ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েই কোচিংয়ে আসতে চান বেন স্টোকস। ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টোকস জানিয়েছেন, তিনি কোচিংয়ের লেভেল থ্রি–র যোগ্যতাও অর্জন করতে চলেছেন। একই সঙ্গে ক্রিকেটে অ্যালকোহল নিয়েও মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁর সাফ কথা, ‘শুধু ইংল্যান্ড টিম নিয়ে প্রশ্ন তুললে হবে না। মদ্যপান ক্রিকেট সংস্কৃতির…

Read More

ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ! কড়া নিন্দা নয়াদিল্লির

৫ আগস্ট : ইয়েমেনের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার কবলে ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ। যার জেরে জলে সম্পূর্ণ ডুবে গিয়েছে জাহাজটি (Indian Vessel Sinks)। তবে সৌভাগ্যবশত, জাহাজে থাকা ১৩ জন ভারতীয় সহ মোট ১৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং বিদেশ মন্ত্রকের তরফে এই খবর নিশ্চিত…

Read More

বিমা ছাড়া তেল মিলবে না পেট্রল পাম্পে? কেন্দ্রকে নয়া প্রকল্পের প্রস্তাব সুপ্রিম কোর্টের!

৫ আগস্ট : দেশের রাস্তায় বেপরোয়াভাবে চলা বিমাহীন গাড়ির বিরুদ্ধে বড়সড়ো পদক্ষেপের পথে হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট! এবার থেকে গাড়ির বৈধ মোটর বিমা না থাকলে পেট্রল পাম্পে মিলবে না জ্বালানি, কেন্দ্রকে এমনই এক যুগান্তকারী পাইলট প্রজেক্টের (Pilot project) প্রস্তাব দিল শীর্ষ আদালত। দেশের সড়ক সুরক্ষা জোরদার করতে এবং বাধ্যতামূলক থার্ড-পার্টি বিমা আইন কঠোরভাবে কার্যকর করতেই…

Read More

আল-আকসা দখলের পথে ইজরায়েল, জরুরি বৈঠকে জর্ডান

৫ আগস্ট : জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইজরায়েলের উগ্র ডানপন্থি সরকারের ধারাবাহিক পদক্ষেপে কয়েক দশক ধরে চলমান ‘স্থিতাবস্থা’ (স্ট্যাটাস কু) ভেঙে আল-আকসার ওপর কার্যত ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা প্রকাশ করেছে জর্ডান। এ পরিস্থিতিকে পুরো মুসলিম বিশ্বের জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে আরব লিগভুক্ত দেশগুলোর পাশাপাশি…

Read More

হাইলাকান্দি রাজস্ব সার্কলে এনুমেরেটর প্রশিক্ষণ পর্ব সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট: জনগণনা-২০২৭-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীন এনুমেরেটর ও সুপারভাইজারদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সম্পন্ন হয়েছে।প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি, স্ব-গণনা (সেল্ফ এনুমারেশন) কার্যক্রম, ডিজিটাল অ্যাপের ব্যবহার, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা বজায় রাখাসহ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা…

Read More

অলইছড়ায় গণধর্ষণ ও হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত বিচার চায় আমরা সবাই

বরাক তরঙ্গ, ৪ আগস্ট: হাইলাকান্দি জেলার অলইছড়ায় গণধর্ষণের শিকার হয়ে ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মৃত্যু বরাক উপত্যকা জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছে সম্প্রতি আত্মপ্রকাশ করা সংগঠন ‘আমরা সবাই’ । সংগঠনের কর্মকর্তারা বলেন, নিজের ঘরে মেয়েটি ধর্ষিতা ও পরে খুন হল। এর চেয়ে নিরাপত্তাহীনতা আর কী হতে পারে!তাঁরা মেয়েটির পরিবারকে সম্ভাব্য…

Read More

নাইট অ্যাঙ্গেল এসএইচজিকে ঘিরে বিতর্ক, সদস্যদের অজান্তে টাকা উত্তোলন ও ঋণ গ্রহণের অভিযোগ

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : দরিদ্র ও প্রান্তিক মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে গঠিত নাইট অ্যাঙ্গেল স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-কে কেন্দ্র করে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সদস্যদের দাবি, তাদের অজান্তেই ব্যাঙ্ক থেকে অর্থ উত্তোলন, গোষ্ঠীর নামে ঋণ গ্রহণ এবং সরকারি অনুদান বণ্টনে অনিয়ম সংঘটিত হয়েছে। মঙ্গলবার দলের সম্পাদিকা সালেহা খানম বড়খলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে…

Read More

শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন দুর্ঘটনাপ্রবণ রাস্তা মেরামত শুরু, কিশোর নাথ সরেজমিনে পরিদর্শন

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কয়েকদিন আগে শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর অবশেষে দুর্ঘটনাপ্রবণ সড়কের সংস্কার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। মঙ্গলবার বড়খলা বিধায়ক কিশোর নাথ ঘটনাস্থল পরিদর্শন করে চলমান মেরামত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ…

Read More

গ্রামীণ ব্যাঙ্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহিশাসনে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীভূমি জেলার মহিশাসনের নবারুণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, সমাজসেবী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়…

Read More

শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে মহামৃত্যুঞ্জয় বিদ্যা বিষয়ক আন্তঃবিষয়ক কর্মসূচি, গুরুত্ব পেল যুব নেতৃত্ব ও মানসিক স্বাস্থ্য

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্রের (Indian Knowledge Systems Centre) যৌথ উদ্যোগে এবং Mentor Ocean™-এর প্রতিষ্ঠাতা ড. নীল এম গৌতমের সহযোগিতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্বপ্না দেবী স্মৃতি ভবনে “মহামৃত্যুঞ্জয় বিদ্যার মাধ্যমে যুব নেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও মানসিক সক্ষমতার বিকাশ” শীর্ষক এক আন্তঃবিষয়ক একদিনের আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি…

Read More