ত্রিপুরা হয়ে প্রবেশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

বরাক তরঙ্গ, ৭ জুন : অবশেষে ত্রিপুরার আকাশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তর-এর আগরতলা আবহাওয়া কেন্দ্র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৭ জুন ২০২৬ তারিখে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ত্রিপুরা রাজ্যের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় মৌসুমি বায়ুর প্রবেশ এ বছর স্বাভাবিক সময়ের তুলনায় দুই দিন বিলম্বে হয়েছে।…

Read More

সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান সহ শিক্ষার্থীদের সহায়তা হৃদয়ের

বরাক তরঙ্গ, ৭ জুন : সামাজিক সংগঠন ‘হৃদয়’-এর ত্রয়োদশ বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার শিলচরের গোলদিঘি মলের ‘বাতায়ন’ সভাগৃহে অনুষ্ঠিত হয় এবং এতে এবার চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।…

Read More

আসাম রাইফেলস ও গ্রামবাসীর মুখোমুখি অবস্থান, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক

বরাক তরঙ্গ, ৭ জুন : মণিপুরের উখরুলের ফিঞ্চ কর্নারে আসাম রাইফেলসের জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থানের ঘটনা সামনে এসেছে। ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্যে দেখা গেছে, জ্বলন্ত ব্যারিকেড, ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ এবং বিপুল নিরাপত্তা বাহিনীর মোতায়েনের মধ্যেও গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় এক…

Read More

রাজ্যে ভূমিকম্পের কম্পন, উৎপত্তি স্থল ভুটান

বরাক তরঙ্গ, ৭ জুন : রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার রাতে আকস্মিক ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। জানা গেছে, ভূমিকম্পটির অভিকেন্দ্র ছিল ভুটানের…

Read More

ত্রিপুরায় উদ্ধার ৩৫ লক্ষ টাকার সোনা ও ২৫টি মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

বরাক তরঙ্গ, ৭ জুন : ত্রিপুরা পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ২৫টি মোবাইল ফোন, যা পরবর্তীতে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানান, পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে নেমে পুলিশ…

Read More

নালুগাঁও মব লিঞ্চিং: শিলচর মেডিক্যালে দুই যুবকের খোঁজ জাকালাকার

বরাক তরঙ্গ, ৭ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল সামাজিক মাধ্যম। ঘটনার নিন্দা ও প্রতিবাদে বিভিন্ন মহল সরব হলেও, গুরুতর আহত দুই যুবক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনের চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন জাকালাকা। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন…

Read More

শিশু ধর্ষণ মামলা সহ দু’জনে মৃত্যুদণ্ড

৭ জুন : রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ…

Read More

হজরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘হিরেন হিন্দু অসম’কে গ্রেফতারের দাবি

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ৭ জুন : সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে অসমের মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করায় সরব মুসলিম দল সংগঠন। এই জঘন্য ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত ‘হিরেন হিন্দু অসম’ কে অবিলম্ব…

Read More

আচার্যদেবের আবির্ভাব দিবসে কালাইনে মেগা স্বাস্থ্য শিবির, উপকৃত প্রায় ১,২০০ রোগী

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ জুন : পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের ৫৯তম আবির্ভাব দিবস উপলক্ষে কালাইন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে রবিবার এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পে প্রায় ১,২০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। শিবিরে ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক…

Read More

লক্ষ্যের প্রতি অবিচল থাকলে সফলতা আসবেই: উপাচার্য রাজীবমোহন পন্থ

আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা_____ বরাক তরঙ্গ, ৭ জুন : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী পড়ুয়াদের সংবর্ধিত করলো আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (AUSEWA)। একই সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং এর এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থা। রবিবার শিলচর আম্বেদকর ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এদিনের এই সংবর্ধনা সভায় এবছর মাধ্যমিক…

Read More