হাইলাকান্দিতে হেরোইন সহ গ্রেপ্তার ১, পলাতক আরও এক অভিযুক্ত
বরাক তরঙ্গ, ১৩ জুন : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর ষষ্ঠ খণ্ডে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৪৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য হেরোইন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ২৪ বছর বয়সী হাফিজুর হক বড়ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
