বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল শিলচর পুলিশ। এক চুরি সংক্রান্ত মামলার তদন্তে নেমে দুই সন্দেহভাজনকে গ্রেফতার সহ একাধিক সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল রাহুল সরকার ও আরিফ উদ্দিন লস্কর।
পুলিশের তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন, ৫ জোড়া সোনার কানের দুল, ৫টি সোনার আংটি এবং একটি ই-রিকশার চার্জার। উদ্ধার হওয়া সামগ্রীসহ দু’জনকে শিলচর থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া সামগ্রীগুলোর সঙ্গে অন্য কোনও চুরির ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



