বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালগুলিতে নগদবিহীন ডায়ালিসিস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ ডিব্রুগড়ে
বরাক তরঙ্গ, ২২ জুন: অসম সরকারের এক সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার শতাধিক ডায়ালিসিস রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল (এএমসিএইচ)-এর সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ১ জুলাই থেকে বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালগুলিতে নগদবিহীন (ক্যাশলেস) ডায়ালিসিস পরিষেবা বন্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই এই আন্দোলন গড়ে ওঠে। সম্প্রতি জারি হওয়া এক…
