মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : প্রয়াত হলেন অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ। রবিবার সকাল ৮-১০ মিনিটে ৬৩ বছর বয়সে শ্রীভূমিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সিদ্দেক আহমদ। জানাজা নামাজ আজ বিকেল ৪-৩০ মিনিটে প্রয়াতের পুরান বাড়ি টুকের বাজারে অনুষ্ঠিত হবে।
তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শ্রীভূমি জেলাজুড়ে। বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি দক্ষিণ করিমগঞ্জের চারবারের বিধায়ক ছিলেন।বিস্তারিত আসছে…



