Headlines

পাঁচগ্রাম পেপার মিলের ৪৮২ শ্রমিকের বকেয়া মেটানোর দাবি

শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : পাঁচগ্রাম পেপার মিলের কো-অপারেটিভের অধীন কর্মরত ৪৮২ জন শ্রমিকের বকেয়া মাসোহারা প্রদান সহ একাধিক দাবিতে সরব হল ভারতীয় মজদুর সংঘের অধীন আসাম উদ্যোগিক মজদুর সংঘ, বিএনএস। রবিবার পাঁচগ্রাম পেপার মিলের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে রাজ্য সরকারের কাছে দ্রুত সমাধানের…

Read More

অটো ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে দিল জনতা, তিন যুবককে আটক করলো পাঁচগ্রাম পুলিশ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চালককে মারধর করে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করেছে পাঁচগ্রাম পুলিশ। রবিবার সন্ধ্যারাতে কাটিগড়া-বদরপুর সংযোগী গ্যমন সেতু পার হওয়ার পর বদরপুর-পাঁচগ্রাম অংশে ঘটে ঘটনাটি। অভিযোগ, বদরপুর রেলগেট থেকে চৌরঙ্গী যাওয়ার কথা বলে তিন যুবক অটোতে যাত্রী সেজে ওঠে। কিছুসময় পর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে তারা চৌরঙ্গী…

Read More

ধলাইয়ে মাতৃভূমি ফুটবলে চ্যাম্পিয়ন জামালপুর

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রুদ্ধশ্বাস লড়াই ! অবশেষে সনাতনের পর পর দু’টি বল সেভে দ্বিতীয়বারের মতো মাতৃভূমি কাপ অর্জন করল জামালপুর এফসি। রবিবার ধলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে প্রায় ২০ হাজার দর্শক দারুন ফাইনাল ম্যাচ উপভোগ করলেন। এ দিন বিকেল ৩টায় সুশান্তরঞ্জন দত্ত ও স্বপনকুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবলের…

Read More

লাখো মানুষের চোখের জলে শেষ বিদায় সিদ্দেক আহমদকে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চেরাগি বাজারে বৃহৎ জানাজার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হল দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী ও চারবারের বিধায়ক সিদ্দেক আহমদকে। রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চেরাগি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিতে দূরদূরান্ত থেকে মানুষের ঢল নামে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আত্মীয়স্বজন ও…

Read More

চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার অভিযুক্ত

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চাবুয়ায় তিন বছরের সন্তানের মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত সুমিত কালন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পিটনিতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পিটনিতে ওই মহিলার…

Read More

হোটেলে তরুণীকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রঙ্গিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। রঙ্গিয়া রেল স্টেশনের কাছের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে নিহত তরুণীর দেহ। ঘটনার পর অভিযুক্ত যুবক আত্মহত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম মালা নী।…

Read More

নিগম নির্বাচন : দলমতের ঊর্ধ্বে উঠে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান বিডিএফের

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম পুর নিগম নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে শিলচরের উন্নয়নের স্বার্থে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রার্থীর ব্যক্তিগত সততা, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভোট দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। শনিবার…

Read More

বৈঠকের নামে ডেকে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে এফআইআরের দাবি

১৩ সেপ্টেম্বর : উত্তর-পশ্চিম দিল্লির কানঝাওয়ালা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি সুনীলকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গজেন্দ্র দারালের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের কথা বলে তাঁকে দলীয় কার্যালয়ে ডাকা হয় এবং সঙ্গে ভোটার তালিকা আনতে বলা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, কার্যালয়ে পৌঁছানোর পর সুনীলকে আটকে রেখে রাতভর পাইপ, লাঠি ও বেল্ট…

Read More

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন সিদ্দেক আহমদ : হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : প্রাক্তন মন্ত্রী তথা করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক সিদ্দেক আহমদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার জনসেবা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বহু বছরের সহকর্মী ও প্রাক্তন মন্ত্রী সিদ্দেক…

Read More

মাঝসমুদ্রে ২৪৩ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ, উদ্ধারে নৌকা ও হেলিকপ্টার নামাল প্রশাসন

১৩ সেপ্টেম্বর : ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে নিখোঁজ হয়েছে একটি যাত্রীবাহী জাহাজ। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাওয়ার পথে জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার উদ্ধার অভিযান।দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্ধারকারী দল জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি নিখোঁজ…

Read More