মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মণিপুরের খামেনলোক অঞ্চলের জঙ্গল এলাকায় দুই ব্যক্তিকে হত্যা করল দুষ্কৃতিরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে ক্ষুব্ধ বাসিন্দারা নিহত দু’জনের মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংয়ের সরকারি বাসভবনের ফটকের সামনে উপস্থিত হন। সেখানে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। নিহতদের…

Read More

মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ২, আহত একাধিক

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মণিপুরে ফের সন্দেহভাজন সশস্ত্র হামলার ঘটনা ঘটল। সোমবার ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী হংম্যান গ্রামের কাছে এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খামেনলোকের কাছে একটি জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন আক্রান্তরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়।…

Read More

ধর্মনগরে ভয়াবহ আগুন, ক্ষতি ৫০ লক্ষ টাকা

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আবহে উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার দুপুরে পদ্মপুর হরিচাঁদ রোড এলাকায় এক আইসক্রিম ব্যবসায়ীর গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী। গুদামের মালিক লক্ষিন্দর সাহানির দাবি, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর আনুমানিক ১২টা…

Read More

মণিপুরের কামজংয়ে আগুনে পুড়ল ১৫টি বাড়ি, গুলিতে আহত ৩

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : মণিপুরের কামজং জেলায় ফের হিংসাত্মক ঘটনার জেরে উত্তেজনা ছড়াল। জেলার একটি পাহাড়ি গ্রামে কুকি সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। রবিবার আধিকারিকরা এই খবর জানিয়েছেন। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চাসাদ (Chassad) গ্রামে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এরপর একের পর এক বাড়িতে…

Read More

শিলঙে পেট্রোল বোমা ছোড়ার সন্দেহ, আংশিক পুড়ল পরিত্যক্ত স্কুটি

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শিলঙের মাওবাহ, মাওপ্রেম এলাকার শিব মন্দিরের কাছে শনিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ সন্দেহভাজন পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনায় একটি পরিত্যক্ত স্কুটির কিছু অংশ পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁরা বাইরে থেকে বিকট শব্দ শুনতে পান। পরে দেখতে পান, একটি স্কুটি ও মোমোর দোকানের কাছে সন্দেহভাজন…

Read More

দুর্গাপূজায় দক্ষিণ ত্রিপুরায় পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার মদ

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজাকে সামনে রেখে অবৈধ মদের কারবার বন্ধ করতে তৎপর দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ SBC নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে।জানা গেছে, বিলোনিয়ার SDPO শ্রী বিশাল কুমার, IPS-এর নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি বিলোনিয়া মহিলা থানার…

Read More

মণিপুরের কামজং জেলায় ফের গুলির লড়াই, নিহত ১, আহত ৪; আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের গুলিবর্ষণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় এখনও গুলির লড়াই চলছে। এদিকে, চাসাদ…

Read More

বিজেপিকে তুষ্ট করতে মরিয়া জেডপিএম : মিজোরাম প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বিজেপিকে তুষ্ট করার প্রয়োজনীয়তা এখন এতটাই বেড়েছে যে শুধু মুখ্যমন্ত্রী হলেই চলবে না, দলীয় সভাপতিকেও বিজেপির আস্থা অর্জন করতে হবে। এমনই মন্তব্য করলেন মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির (MPCC) সহ-সভাপতি জন সিয়ামকুঙ্গা। শুক্রবার মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির রাজনৈতিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে জেডপিএম সরকারকে তীব্র আক্রমণ করেন…

Read More

বড়বেকড়ায় আসাম রাইফেলসের মাদকবিরোধী সচেতনতা র‍্যালি

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : মাদকাসক্তির ভয়াবহতা রোধ এবং সুস্থ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অধীনে বড়বেকড়ায় মাদকবিরোধী সচেতনতা র‍্যালির আয়োজন করল আসাম রাইফেলস। র‍্যালিতে স্থানীয় বাসিন্দা ও স্কুলপড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেন। পাশাপাশি যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সচেতনতামূলক…

Read More

মণিপুরের কামজং জেলায় অতর্কিত হামলা, নিহত মহিলা, নিখোঁজ দুই নাগরিক

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : মণিপুরের কামজং জেলার মোলনোই ও ফাইকোহের মধ্যবর্তী এলাকায় কথিত অতর্কিত হামলার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও দুই নাগরিক। ১৫ অক্টোবর এক বিবৃতিতে এই অভিযোগ করেছে কুকি ইনপি মণিপুর (কেআইএম)। হামলার জন্য নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)-কে দায়ী করেছে সংগঠনটি। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা…

Read More