অল্প বৃষ্টিতেই ভারতমালা সড়কে চরম দুর্ভোগ, লায়লাপুরে লরির দীর্ঘ লাইন

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : সামান্য বৃষ্টিতেই শিলচর-আইজল সংযোগকারী ৩০৬ নম্বর জাতীয় সড়কের লায়লাপুর অংশে যান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। সড়কের অসম্পূর্ণ নির্মাণকাজ এবং বৃষ্টির কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন লরি চালকরা। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে রয়েছে শত শত লরি। এর ফলে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহণ, পাশাপাশি বাড়ছে সময় ও আর্থিক খরচ।

গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী যান চলাচল করে। কিন্তু সড়কের কাজ সম্পূর্ণ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ। রাস্তার বেহাল অবস্থার কারণে লরি চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর প্রভাব পড়ছে পণ্য সরবরাহের সময়সূচির উপরও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে সড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হওয়ায় পণ্যবাহী গাড়িগুলিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে চালকদের ভোগান্তি বাড়ার পাশাপাশি পরিবহণ ব্যবসার উপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *