মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ২, আহত একাধিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মণিপুরে ফের সন্দেহভাজন সশস্ত্র হামলার ঘটনা ঘটল। সোমবার ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী হংম্যান গ্রামের কাছে এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খামেনলোকের কাছে একটি জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন আক্রান্তরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে, আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও তিনজন, আবার কোথাও আটজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *