মণিপুরে উত্তেজনা: ছয় নাগা নাগরিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মণিপুরের কাংলাটংবির নামদিলং নাগা গ্রামে বৃহস্পতিবার ছয় নাগা নাগরিকের হত্যার বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী একাধিক কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলে অভিযোগ। কাংলাটংবি বাজার এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।…

Read More

শিলঙে হিংসার ঘটনায় KSU-এর তিন শীর্ষ নেতা ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলঙে কালো পতাকা বাইক র‍্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর তিন শীর্ষ নেতাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শিলঙের জেলা ও দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দেন। পুলিশের হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার KSU সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনস্কেমলাং সানমিয়েট এবং সাধারণ…

Read More

বিধবার স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ, বরখাস্ত পুলিশ কনস্টেবল

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গোমতী জেলা পুলিশের কনস্টেবল টি/৩৭৯১ জয়ন্ত সাহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিধবার স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতসহ একাধিক গুরুতর অভিযোগের বিভাগীয় তদন্তে দোষ প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাসের জারি করা চূড়ান্ত আদেশ অনুযায়ী, ১৮ আগস্ট থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর…

Read More

শিলংয়ে হিংসার ঘটনায় গ্রেফতার KSU-র তিন শীর্ষ নেতা আদালতে

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলঙে বুধবার শান্তি মিছিল চলাকালীন হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর তিন শীর্ষ নেতাকে বৃহস্পতিবার ভোরে শিলঙের জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়। গ্রেফতার হওয়া নেতারা হলেন KSU-এর সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনকেম সানমিয়েট এবং সাধারণ সম্পাদক রুবেন নাইজার। বুধবারের শান্তি মিছিল চলাকালীন সাধারণ মানুষের উপর হামলা…

Read More

মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে ঘিরে বুধবার ইম্ফল পূর্ব জেলার নিউ চেকন এলাকায় জেএফডি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের মূল দাবি, মণিপুরে জনগণনা শুরু করার আগে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (NRC) হালনাগাদ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার…

Read More

শিলঙে সহিংসতার পর KSU-র তিন শীর্ষ নেতা গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিলঙে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর আয়োজিত কালো পতাকা বাইক র‍্যালি সহিংস রূপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠনের সভাপতি-সহ তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে KSU সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনকমেনলাং সানমিয়েত এবং সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে সংগঠনের একটি সূত্র নিশ্চিত…

Read More

কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে মহাম্মদপুরের সাত পরিবার

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : হাইলাকান্দি জেলার মহাম্মদপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রবল জলস্রোতে প্রতিদিনই নদীর পাড় ভাঙতে থাকায় তীরবর্তী অন্তত সাতটি পরিবার বিপদের মুখে পড়েছে। এর মধ্যে তিনটি পরিবারের বসতবাড়ি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে কাটাখাল নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ধীরে…

Read More

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযানে সাফল্য, উদ্ধার ৫০০ লিটার দেশি মদ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ রামচন্দ্রঘাট এলাকায় মদবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করেছে। খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে বুধবার এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওসির সঙ্গে ছিলেন এসআই ফ্রান্সিস হালাম, এসআই দেবীপ্রসাদ চক্রবর্তী-সহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ…

Read More

ই-অটো সহ দাগি চোর গ্রেফতার, তিনদিনের রিমান্ডে

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ই-অটো সহ এক দাগি চোরকে গ্রেফতার করেছে ত্রিপুরার আমতলী থানার পুলিশ। ধৃতের নাম পিছন মিয়া। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত চারিপাড়া সীমান্তবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০১-এল-২৩৮৯ নম্বরের ই- অটো ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত বলে পিছন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান…

Read More

মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা, আধুনিক ত্রিপুরার রূপকারকে স্মরণ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : আধুনিক ত্রিপুরার রূপকার তথা প্রগতিশীল শাসক প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। রাজধানী আগরতলায় জিরো পয়েন্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নিয়ে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে…

Read More