মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে ঘিরে বুধবার ইম্ফল পূর্ব জেলার নিউ চেকন এলাকায় জেএফডি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের মূল দাবি, মণিপুরে জনগণনা শুরু করার আগে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (NRC) হালনাগাদ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার…

Read More

শিলঙে সহিংসতার পর KSU-র তিন শীর্ষ নেতা গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিলঙে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর আয়োজিত কালো পতাকা বাইক র‍্যালি সহিংস রূপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠনের সভাপতি-সহ তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে KSU সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনকমেনলাং সানমিয়েত এবং সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে সংগঠনের একটি সূত্র নিশ্চিত…

Read More

কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে মহাম্মদপুরের সাত পরিবার

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : হাইলাকান্দি জেলার মহাম্মদপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রবল জলস্রোতে প্রতিদিনই নদীর পাড় ভাঙতে থাকায় তীরবর্তী অন্তত সাতটি পরিবার বিপদের মুখে পড়েছে। এর মধ্যে তিনটি পরিবারের বসতবাড়ি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে কাটাখাল নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ধীরে…

Read More

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযানে সাফল্য, উদ্ধার ৫০০ লিটার দেশি মদ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ রামচন্দ্রঘাট এলাকায় মদবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করেছে। খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে বুধবার এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওসির সঙ্গে ছিলেন এসআই ফ্রান্সিস হালাম, এসআই দেবীপ্রসাদ চক্রবর্তী-সহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ…

Read More

ই-অটো সহ দাগি চোর গ্রেফতার, তিনদিনের রিমান্ডে

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : ই-অটো সহ এক দাগি চোরকে গ্রেফতার করেছে ত্রিপুরার আমতলী থানার পুলিশ। ধৃতের নাম পিছন মিয়া। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত চারিপাড়া সীমান্তবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০১-এল-২৩৮৯ নম্বরের ই- অটো ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত বলে পিছন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান…

Read More

মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা, আধুনিক ত্রিপুরার রূপকারকে স্মরণ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : আধুনিক ত্রিপুরার রূপকার তথা প্রগতিশীল শাসক প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। রাজধানী আগরতলায় জিরো পয়েন্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নিয়ে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। জিরো পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে…

Read More

শিলংয়ে KSU-এর কালো পতাকা বাইক র‍্যালিকে ঘিরে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর আয়োজিত কালো পতাকা বাইক র‍্যালিকে কেন্দ্র করে বুধবার শিলং শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। র‍্যালি চলাকালীন একাধিক সাধারণ নাগরিককে মারধর, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পোলো, বারিক ও মাওলাই এলাকায় এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। রাজ্য সরকারের পাঁচ দফা…

Read More

মিজোরামে অবৈধভাবে আনা ৪৫টি শূকর আটক, পরীক্ষায় ধরা পড়ল ASF

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট: অসম থেকে অবৈধভাবে মিজোরামে নিয়ে আসা ৪৫টি প্রাপ্তবয়স্ক শূকরসহ পাঁচজনকে আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার, মিজোরামের জামুয়াং এলাকায় এই অভিযান চালানো হয়। আটক শূকরগুলিকে আইজলে জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসমের দিক থেকে পাঁচটি গাড়িতে করে শূকরগুলি মিজোরামে আনা হয়। জাওলনুয়াম ভেটেরিনারি চেকপোস্ট পার হওয়ার পর…

Read More

বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস করল মিজোরামের খাওজল পুলিশ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : মাদকবিরোধী অভিযান ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে খাওজল জেলা পুলিশ বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার কেভিকে ইনসিনারেটরে ১.২৮৩ কেজি হেরোইন ও ১.৯৭২ কেজি মেথঅ্যামফেটামিন ধ্বংস করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, ধ্বংস করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৬ লক্ষ টাকা এবং মেথঅ্যামফেটামিনের মূল্য ১ কোটি ৫৭ লক্ষ…

Read More

মোন জেলায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বাড়ি

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : নাগাল্যান্ডের মোন জেলার লংজাং গ্রামে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আরও একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহত বা গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।মঙ্গলবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আগুন লাগে। সেই সময় গ্রামের বহু পরিবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে প্রায় ৫০০ মিটার দূরে…

Read More