ত্রিপুরায় গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণে জোর, অসমের মন্ত্রী কৌশিকের সঙ্গে বৈঠকে সুশান্তর

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার ত্রিপুরা সচিবালয়ে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই মন্ত্রীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত…

Read More

কুলিকাউন (ঙাইজেল) পাহাড়ধসে যান ও পথচারী চলাচলে নিষেধাজ্ঞা

বরাক তরঙ্গ, ১১ জুলাই : আইজল জেলার কুলিকাউন (ঙাইজেল) এলাকায় অব্যাহত পাথরধসের আশঙ্কায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের যানবাহন ও পথচারীর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার আইজলের জেলা শাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (District Disaster Management Authority) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লালহ্রিয়াতপুইয়া এক নির্দেশ জারি করে জানান, পরবর্তী নির্দেশ না…

Read More

শিলংয়ে কুয়োতে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ, নিহত ৫

বরাক তরঙ্গ, ১১ জুলাই : মেঘালয়ের রাজধানী শিলংয়ের লাপালাং এলাকায় একটি নির্মাণস্থলের কুয়োর ভিতরে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসরোধে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিনজাহ থানার অন্তর্গত এলাকায় সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে। পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার…

Read More

চা-বাগানের জঙ্গল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ১১ জুলাই : কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় একটি চা বাগানের গভীর জঙ্গল থেকে শনিবার সকালে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম জোবাইদা বেগম বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি, ঘটনার আগের দিন ওই তরুণীকে এক যুবকের সঙ্গে বের হতে দেখা গিয়েছিল। তবে তাঁর…

Read More

খোয়াই রাধানগর স্ট্যান্ড থেকে ৪ বাংলাদেশি আটক

বরাক তরঙ্গ, ১০ জুলাই : ত্রিপুরার খোয়াই জেলার রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তারা কীভাবে ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, আটক ব্যক্তিদের কাছ থেকে কোনও জাল ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র…

Read More

মিজোরাম পুলিশের একাধিক অভিযান, অবৈধ সামগ্রী সহ আটক শিলচরের দুই যুবক

বরাক তরঙ্গ, ১০ জুলাই : সম্প্রতি মিজোরামের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে মিজোরাম পুলিশ। ৭ জুলাই রাতে চাম্পাই পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স একটি বোলেরো ম্যাক্স (AS-01-TC-8784) আটক করে। গাড়িতে থাকা শিলচরের বাসিন্দা রাজীব হোসেন লস্কর (২৬) ও জিনুক উদ্দিন লস্কর (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে ৯টি বস্তায় রাখা…

Read More

সড়ক সংস্কারের দাবিতে উত্তাল উত্তর ত্রিপুরা, অনির্দিষ্টকালের পথ অবরোধে স্তব্ধ জনজীবন

বরাক তরঙ্গ, ৯ জুলাই : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কদমতলা–রানিবাড়ি–তারকপুর সড়কের সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা। বছরের পর বছর ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তায় দুর্ভোগের শিকার হওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। সকাল ৬টা…

Read More

পাহাড়ধসে নির্মাণস্থলে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ শ্রমিক, আহত ৪

বরাক তরঙ্গ, ৯ জুলাই : অরুণাচল প্রদেশের লোহিত জেলার লোহিতপুরে একটি নির্মাণস্থলে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আকস্মিকভাবে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষের নিচে মোট ছয়জন শ্রমিক চাপা পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ…

Read More

টানা ভারী বৃষ্টিতে ত্রিপুরায় বন্যা ও ভূমিধস, বিপর্যস্ত জনজীবন

বরাক তরঙ্গ, ৮ জুলাই : টানা দু’দিনের প্রবল বর্ষণে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির জেরে ৪১ মাইল এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়কের একাংশে ধস নামায় যান চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে আমবাসা-গণ্ডাছড়া সড়কের ১৪ মাইল এলাকাতেও রাস্তার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার…

Read More

মিজোরামের চানমারি-রামহ্লুন সড়কে ভূমিধস, যান চলাচল ব্যাহত

বরাক তরঙ্গ, ৮ জুলাই : মিজোরামের রাজধানী আইজলে বুধবার দুপুরে চানমারি থেকে রামহ্লুনগামী প্রধান সড়কে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কাস্টমস অফিসের নিচের দিকের পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ায় সড়কটি সম্পূর্ণভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ভূমিধসের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।…

Read More