ফোনে মিলছে না ৬ সাংসদকে, উদ্ধব শিবিরে নতুন করে ভাঙনের জল্পনা; মহারাষ্ট্র রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ নিয়ে চর্চা
১৭ জুন : মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোরদার হয়েছে জল্পনা। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) শিবিরের একাধিক সাংসদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর প্রকাশ্যে আসতেই দলের অভ্যন্তরে নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, দলের কয়েকজন সাংসদ উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের দাবি, সম্প্রতি ‘মাতশ্রী’ বাসভবনে…
