দিল্লিতে পুলিশের পরিচয়ে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক
২২ সেপ্টেম্বর : দিল্লিতে ফের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে পুলিশের পরিচয় দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে তিন যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে গুলির লড়াইয়ের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দু’জনের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ…
