রাস্তা নির্মাণের সময় ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ শ্রমিকের, গুরুতর আহত ৩

Spread the news

২ নভেম্বর : রাজস্থানের ঝুনঝুনুতে রাস্তা নির্মাণের কাজ চলাকালীন ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো আট শ্রমিকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে রাজস্থানের ছাপোলি এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে খবর, ছাপোলি থেকে কদমকুণ্ডের দিকে যাওয়ার রাস্তা তৈরির কাজ চলছিল। সেই কাজের জন্য কাঁকর মেশানোর একটি ভারী মেশিন ব্যবহার করা হচ্ছিল । রাস্তার নির্মাণকাজ চলার সময়ে কোনও ভাবে মেশিনটি রাস্তার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বিদ্যুতের তার ছুঁয়ে ফেলে। বিদ্যুৎ পরিবাহী হওয়ায় মুহূর্তের মধ্যে ধাতব মেশিনের মাধ্যমে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি থাকা শ্রমিকরাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রাথমিক খবর অনুযায়ী, ঘটনাস্থলেই ঝলসে আট জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিন শ্রমিক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধারের পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। কী ভাবে নির্মাণকাজ চলাকালীন মেশিনটি হাই-টেনশন লাইনের সংস্পর্শে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তা তৈরির সময়ে বিদ্যুতের তার থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা হয়েছিল কি না, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, সেই প্রশ্নও উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *