রাস্তাঘাটে-অন্যের জমিতে নামাজ পড়া মৌলিক অধিকার নয়, নয়া নির্দেশিকা জারি আদালতের

২ মে : পাবলিক ল্যান্ড ব্যবহার করে নামাজ পড়া বা বড় আকারের ধর্মীয় জমায়েত করা কোনও মৌলিক অধিকার নয় বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনশৃঙ্খলা এবং অন্যদের অধিকারের অধীন। উত্তরপ্রদেশের সম্ভল জেলার ইকোনা গ্রামের একটি জমিতে নামাজ পড়ার অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এই মন্তব্য…

Read More

গণনা কর্মী নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা তৃণমূলের, বহাল কমিশনের নির্দেশ

২ মে : হাইকোর্টে ধাক্কার পরেই গণনা কর্মীর ইস্যু নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এদিনই জরুরি ভিত্তিতে চলছে শুনানি। গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়াত্ত্ব কর্মীদের ব্যবহার? কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। কিন্তু কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরই সোজা সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। সেই মামলাতেই…

Read More

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অধিবেশনে যোগদানের অভিযোগ

১ মে : শ্রমিক দিবস উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে পঞ্জাব বিধানসভায়। ভরা অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল। শুক্রবার অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়েই শুরু থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের পর। কংগ্রেসের…

Read More

শ্রমিক দিবসে নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা বহু শ্রমিক

১ মে : শ্রমিক দিবসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল অন্তত পাঁচজনের। জম্মু ও কাশ্মীরে নির্মীয়মাণ সেতু ভেঙে এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার জম্মুর বানতালাব এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকে পড়েন। তাঁদের উদ্ধারে জোরকদমে শুরু হয়েছে তৎপরতা। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় ৪ থেকে ৫ জন শ্রমিকের মৃত্যু…

Read More

প্রবল ঝড়ে মাথায় ভেঙে পড়ে নারকেল গাছ, মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রীর

১ মে : মাথায় নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। বৃহস্পতিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল সে। সেই সময়ে প্রবল ঝড়ের মধ্যে অঙ্কিতার উপরে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। ঘটনায় শোকের…

Read More

প্রায় ১০০০ টাকা বৃদ্ধি এলপিজি সিলিন্ডারে

১ মে : এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি  সিলিন্ডারের দাম। শুক্রবার, ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল…

Read More

ওডিশার কঙ্কালকাণ্ড: দু’বার ম্যানেজারকে অনুরোধ করেও মেলেনি সাহায্য, তদন্তে মিলল ব্যাঙ্কের গাফিলতি

১ মে : বোন মারা গিয়েছেন। কিন্তু তাঁর সঞ্চিত টাকা তুলতে বার বার ব্যাঙ্কে গেলেও খালি হাতেই ফিরতে হয়েছে বলে অভিযোগ ওডিশার কেওনঝরের জিতু মুন্ডার। শেষে বোনের মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে হাজির হন তিনি। এই ঘটনার প্রাথমিক তদন্তে ব্যাঙ্ক কর্মীদের গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানালেন নর্দার্ন ডিভিশনের রেভিনিউ ডিভিশনাল কমিশনার সংগ্রাম কেশরী…

Read More

হৃদয়বিদারক দৃশ্য! নৌকাডুবি ঘটনায় উদ্ধার মা ও ৪ বছরের শিশুর জড়িয়ে ধরা দেহ

১ মে : এক হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উদ্ধারকারী থেকে শুরু করে উপস্থিত মন্ত্রী ও আধিকারিকরাও। জল থেকে উদ্ধার করা হয়েছে এক মা ও তাঁর চার বছরের শিশুপুত্রের দেহ, যারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে থাকা অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মধ্যপ্রদেশের জবলপুরে বারগি বাঁধের জলাধারে এক ভয়াবহ নৌকাডুবি ঘটনার উদ্ধারকাজের…

Read More

নদীতে ক্রুজ দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের, আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩০ এপ্রিল : মধ্যপ্রদেশের নর্মদা নদীতে পর্যটকবাহী ক্রুজ উল্টে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার জবলপুর জেলার বার্গি বাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ক্রুজটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ইতিমধ্যেই ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, জেলা…

Read More

ভারতের মানচিত্র বিকৃতি নিয়ে বিতর্কে নেপাল এয়ারলাইন্স, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

৩০ এপ্রিল : ভারতের মানচিত্র বিকৃত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোর অভিযোগে বড়সড় বিতর্কে জড়াল নেপাল এয়ারলাইন্স। গত বুধবার সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত একটি রুট নেটওয়ার্ক মানচিত্র ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ওই মানচিত্রে ভারতের গুরুত্বপূর্ণ দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভুলভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত দেখানো হয়। বিষয়টি সামনে আসতেই…

Read More