সোনাইয়ে জয়ী নতুন রামনগর

Spread the news

বরাক তরঙ্গ, ২০ জুলাই : বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইলেভেন ব্রাদার্স নতুন রামনগর। সোমবার এনজি স্কুলের মাঠে
জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলে আরসি ব্রাদার্সকে পরাজিত করে তারা। ম্যাচের ১০ মিনিটে ইলেভেন ব্রাদার্সের হয়ে প্রথম গোল করেন অ্যাপিসোস খাসিয়া। ৩৮ মিনিটে আরওয়েন গোল করে দলকে সমতা ফেরান। প্রথমার্ধ্বের শেষ হওয়ার ঠিক আগে হাসান লস্কর গোল করে ইলেভেন ব্রাদার্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে অ্যাপিসোস খাসিয়া দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

ম্যাচে জোড়া গোলের স্বীকৃতিস্বরূপ অ্যাপিসোস খাসিয়া-কে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পারুল চৌধুরী। ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ লস্কর, প্রবীণ বর্মন, এমবি সিংহ ও আবেদ লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *