গাড়ি আটকে সেনা জওয়ানকে ভেতরে রেখে আগুন, মৃত্যু, গ্রেফতার ৩
১৮ সেপ্টেম্বর : বিহারের কাইমুর জেলায় গাড়ির ভিতরে এক সেনা জওয়ানকে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম শত্রুধন…
