ঐতিহাসিক সোনাই শিব মন্দিরে মহাসমারোহে পালিত তিথি, মন্দিরের উন্নয়নে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাছাড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সোনাই শিব মন্দিরে মহাসমারোহে পালিত হলো রানি ইন্দ্রপ্রভার আগমন তিথি। এই বিশেষ পুণ্যতিথিকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। সকাল ৬টা থেকেই পুজো-অর্চনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান পুণ্যার্থীরা। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে মন্দির চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সূত্র ও ঐতিহাসিক নথি অনুসারে, কাছাড়ের রাজাদের উদ্যোগে নির্মিত এই শিব মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সুপ্রাচীন ইতিহাস। জনশ্রুতি অনুযায়ী, ভুবন পাহাড়ে যাওয়ার আগে রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৮৭ খ্রিস্টাব্দে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার পবিত্র তিথিতে মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বিশেষ ধর্মীয় মর্যাদায় রানি ইন্দ্রপ্রভার আগমন দিবস পালন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *