Category: বরাক
পাথারকান্দিতে শ্রদ্ধার সঙ্গে পালিত ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী পালন করল পাথারকান্দি সমজেলা প্রশাসন। এ উপলক্ষে পাথারকান্দি সমজেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, বরিষ্ঠ অধ্যাপক আশরাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।…
শিলচর পুর নিগম নির্বাচন: প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি ছাড়লেন দুই নেতা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দল ছাড়লেন দুই নেতা। প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সুজিত দাস চৌধুরী ও শিবা দেব। দলত্যাগী দুই নেতার মধ্যে শিবা দেব ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট প্রত্যাশী। তিনি জেলা যুব…
লক্ষীপুরে ট্রাকের গোপন কুঠুরি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার লক্ষীপুর থানার শিবপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। অভিযানে একটি ট্রাক আটক করে তার গোপন কুঠুরি থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২৫ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়,…
সোনাই নদীতে জল বাড়ার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি প্রশাসনের
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : মিজোরামের তুরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে জলাধারের জল দ্রুত বাড়ছে। পরিস্থিতির কথা বিবেচনা করে সোনাই রেভিনিউ সার্কলের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, জলাধারের জল নির্দিষ্ট সীমার কাছাকাছি পৌঁছালে স্পিলওয়ে গেট খুলে ধাপে ধাপে জল ছাড়া হতে পারে। এর ফলে সোনাই…
বাজারিছড়ার বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ প্রয়াত
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বাজারিছড়া এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, প্রাক্তন ডাককর্মী তথা বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে পূর্ববাজারস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েকদিন আগে মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরে…
পুর নিগম নির্বাচন : ৩৮ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : পুরনিগম নির্বাচনের ৩৮ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকা অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে প্রার্থী হিসেবে রয়েছেন বিশ্বজিৎ দাস। ২ নম্বর ওয়ার্ডে সৌরভকান্তি নাথ এবং ৩ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে ডলি দাসের নাম রয়েছে। ৪ নম্বর ওয়ার্ডেও তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে শিবানীরানি…
পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাবা আটক
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : লালার জালালপুরে আট মাসের শিশু কন্যা মীনাক্ষী দাসের মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় শিশুটির বাবা মঙ্গলকান্তি দাসকে (২৭) আটক করেছে লালা পুলিশ। ঘটনার পর দায়ের হওয়া সুয়োমুটো মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, লালা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলার…
হাইলাকান্দিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা অভিবর্তন অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)-এর হাইলাকান্দি জেলা অভিবর্তন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অভিবর্তন উপলক্ষে শতাধিক মহিলার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড, ব্যানার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে মহিলারা স্থানীয় শিববাড়ি রোড থেকে মিছিল করে কলেজ রোডস্থ ‘ সাহিত্য’ ভবনে পৌঁছান। সেখানেই অনুষ্ঠিত হয়…
রাধামাধব কলেজে সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা স্মরণ
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশানুযায়ী রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুধাকণ্ঠকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো শিলচর রাধামাধব কলেজ। মঙ্গলবার এ উপলক্ষ্যে কলেজের সাংস্কৃতিক সেলের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড….
