দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দল ছাড়লেন দুই নেতা। প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সুজিত দাস চৌধুরী ও শিবা দেব।
দলত্যাগী দুই নেতার মধ্যে শিবা দেব ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট প্রত্যাশী। তিনি জেলা যুব মোর্চার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।
এ দিকে, আমন্ত্রিত সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দল ত্যাগ করেছেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সুজিত দাস চৌধুরী।

প্রার্থী তালিকা ঘোষণার পর তাঁদের এই পদত্যাগকে ঘিরে শিলচরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে দল ছাড়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে তাঁদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।



