রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : পুরনিগম নির্বাচনের ৩৮ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকা অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে প্রার্থী হিসেবে রয়েছেন বিশ্বজিৎ দাস। ২ নম্বর ওয়ার্ডে সৌরভকান্তি নাথ এবং ৩ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে ডলি দাসের নাম রয়েছে। ৪ নম্বর ওয়ার্ডেও তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে শিবানীরানি দাস এবং ৫ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি আসনে দীপক দাস প্রার্থী রয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাঞ্চন দেবের নাম রয়েছে।
৭ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনে রাধারানি রবিদাস, ৮ নম্বর ওয়ার্ডে মহিতোষ মণ্ডল এবং ৯ নম্বর ওয়ার্ডে বিজেন্দ্র প্রসাদ সিংয়ের নাম তালিকায় রয়েছে। ১০ নম্বর ওয়ার্ড তফসিলি জাতি মহিলা সংরক্ষিত এবং সেখানে সন্ধ্যা দাস প্রার্থী। ১১ নম্বর ওয়ার্ডে অভিষেক চক্রবর্তী এবং ১২ নম্বর ওয়ার্ডে রাণু দাসের নাম রয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে প্রদ্যুৎকুমার পাল এবং ১৪ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনে প্রতীক্ষা দেব রয়েছেন। ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পাপলি কর্মকার।

তালিকায় ১৭ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে আতাউর রহমান লস্কর, ১৮ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি আসনে জয় দাস এবং ১৯ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি আসনে অরবিন্দু দাসের নাম রয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে ভক্তি সেন তালুকদার, ২১ নম্বর ওয়ার্ডে সুমনা দাস, ২২ নম্বর ওয়ার্ডে পরমিতা চন্দা গুপ্ত এবং ২৩ নম্বর ওয়ার্ডে চন্দ্রিমা দেব মহিলা সংরক্ষিত আসনে রয়েছেন।
এরপর ২৭ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে পুলক দাস, ২৮ নম্বর ওয়ার্ডে অনুশ্রী দেব ভট্টাচার্য, ২৯ নম্বর ওয়ার্ডে ঋতুপর্ণা ভট্টাচার্য এবং ৩০ নম্বর ওয়ার্ডে লিপিকা রায়ের নাম রয়েছে। ৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপ নিহাল চৌধুরী এবং ৩২ নম্বর ওয়ার্ডে মৃণালিনী সিনহা রয়েছেন। ৩৩ নম্বর ওয়ার্ডে রাজশ্রী রায়, ৩৪ নম্বর ওয়ার্ডে শতরূপা দে, ৩৫ নম্বর ওয়ার্ডে চন্দ্রাণী দাস রায় এবং ৩৬ নম্বর ওয়ার্ডে সুস্মিতা পুরকায়স্থ মহিলা প্রার্থী হিসেবে তালিকাভুক্ত।

৩৭ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে অমরেন্দ্র পাল, ৩৮ নম্বর ওয়ার্ডে শঙ্কর বসু, ৩৯ নম্বর ওয়ার্ডে উত্তম গোয়ালা এবং ৪০ নম্বর ওয়ার্ডে পান্থদীপ রায়ের নাম রয়েছে। ৪১ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত এবং সেখানে ড. দেবস্মিতা নাথের নাম উল্লেখ করা হয়েছে। ৪২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে শক্তি গোয়ালার নাম রয়েছে।



